ফেনী সদর ও ফুলগাজীতে আ. লীগ জয়ী
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফেনী সদর ও ফুলগাজীতে আওয়ামী লীগের দুই প্রার্থী জয়লাভ করেছেন।
এরা হলেন সদরে আওয়ামী লীগের আবদুর রহমান এবং ফুলগাজীর আবদুল আলিম।
রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পিকেএম এনামুল করিম।
তিনি জানান, আবদুর রহমান ৪১ হাজার ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম আজহারুল হক আরজু পেয়েছেন ৫ হাজার ২১৬ ভোট।
ফুলগাজীতে আবদুল আলিম ৩৬ হাজার ৯৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রামিম হোসেন পেয়েছেন ৬২৯ ভোট।
