২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী নিহত

গাজীপুরের সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক কভার্ডভ্যান চালকের সহকারীর প্রাণ গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 03:28 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনায় কভার্ডভ্যান চালক আহত হয়েছেন।

নিহত মোশারফ হোসেন (২৪) ময়মনসিংহের ছনকান্দা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

আহত ট্রাক চালক মো. মিঠুনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাকির বলেন, ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালক ও তার সহকারী আহত হন।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মোশারফকে মৃত ঘোষণা করেন।”

ট্রাক ও কভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।