২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2018, 04:04 PM

Updated : 19 Aug 2022, 03:02 PM

তারা হল উপজেলার নান্দেড়াই গ্রামের আবুবক্কর সিদ্দিকের মেয়ে দেড় বছর বয়সী আয়শা সিদ্দীকা ও তার চাচাত বোন ১৪ মাস বয়সী সানজিদা।

আয়েশার বাবা আবুবক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বেলা ১২টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মামুন বলেন, চিকিৎসা শুরুর আগেই তাদের মৃত্যু হয়েছে। ফলে চিকিৎসকের কিছু করার ছিল না।