২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল ইউনিয়নে একই স্থানে দুইটি সংগঠন পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 11:35 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শুক্রবার রাত ৮টার দিকে তিনি পুরো রামরাইল ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছেন। 

ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, সদর থানার ওসির আবেদনের প্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে পুরো রামরাইল ইউনিয়নে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিত স্বাভাবিক হলে এ আদেশ প্রত্যাহার করা হবে।
ইউএনও জানান, শনিবার বিকাল ৩টায় রামরাইল ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন খেলার মাঠে (উলচাপাড়া খেলার মাঠ) সুধী সমাবেশ ডাকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন পরিষদ। অন্যদিকে একই সময় ওই স্থানে দলের কর্মীসভা ডেকেছে ছাত্রলীগ।