যশোরে ইয়াবাসহ নারী ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার
যশোরে ছয় হাজার ইয়াবাসহ এক নারী ‘মাদক বিক্রেতাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপশহর ডি ব্লকের বাসা থেকে সুমি বেগমকে গ্রেপ্তার করা হয় বলে উপশহর ক্যাম্পের এসআই ফারুক হোসেন জানান।
ওই এলাকার উজ্জ্বল শেখের স্ত্রী সুমির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী দাবি করে পুলিশ বলছে, তিনি মাদক মামলায় সাজা পেয়ে পলাতক ছিলেন। এছাড়া বিরুদ্ধে থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে।
এসআই ফারুক বলেন, মাদকের একটি চালান পাচারের খবরে অভিযান চালিয়ে সুমিকে গ্রেপ্তার করা হয়।
“এ সময় তার বাড়িতে তল্লাশি চালানো হলে পলিথিনে মোড়ানো অবস্থায় ছয় হাজার ইয়াবা ও মাদক বিক্রির কিছু টাকাও উদ্ধার হয়।”
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান।
