২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলা থেকে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 05:58 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

উপজেলার পোতাহাটি গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার তারিকুল ইসলাম রুবেল ওরফে আব্দুল্লাহ ওরফে আবু সালাম আল মুজাহিদ ওরফে মুহাম্মদ বিন কাশেম ওরফে তাহিদুল ইসলাম বিদুয়ান (২২) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

জেএমবির সক্রিয় সদস্য রুবেল বোমা ও বিস্ফোরক তৈরিতে প্রশ্ক্ষিণ প্রাপ্ত বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুবেল বেশ কিছুদিন ধরে পোতাহাটি গ্রামের আফজাল হোসেন মাস্টারের বাড়িতে আত্মগোপনে থেকে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছিলেন। গোপন খবর পেয়ে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

“পরে তার স্বীকারোক্তি মত ঘরের একটি আলমারির ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, জিহাদী বই, একটি পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও আটটি সিমকার্ড উদ্ধার করা হয়।

“রুবেল র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ২০১৫ সাল থেকে জেএমবির সঙ্গে যুক্ত। তার দলে আরও ৭/৮ জন সদস্য আছে।”