২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ

বেতন বোনাসের দাবিতে গাজীপুরের একটি ইলেক্ট্রনিক্স কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 08:22 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

পরে শিল্প পুলিশ, মাওনা হাইওয়ে পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার প্যারাডাইস ইলেক্ট্রনিক্স কারখানায় এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের জন্য বার বার আশ্বাস দেওয়ার পরও পরিশোধ না করায় দুপুরে শ্রমিকরা বিক্ষোভ ও  মহাসড়ক অবরোধ করে।

“পরে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বেতন ও অন্যান্য ভাতাদি পরিশোধের আশ্বাস দেওয়া হলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।”

কারখানার জেনারেল ম্যানেজার মশিউর রহমান বলেন, ডাচ-বাংলা ব্যাংকের উত্তরা শাখায় কারখানাটির প্রায় দুইশত কর্মকর্তা ও শ্রমিকের বেতন পরিশোধের জন্য টাকা জমা দেওয়া হয়েছে। ব্যাংকের কাজের জটিলতার কারণে তাদের ব্যাংক একাউন্টে বেতন পেতে দেরি হচ্ছে। কিন্তু শ্রমিকেরা তা না বুঝেই উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করেছে।