২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৬ লাখ রুপিসহ পাচারকারী আটক

ভারত থেকে বাংলাদেশে আসার পর বেনাপোলে ছয় লাখ রুপিসহ বিজিবি এক পাচারকারীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2018, 01:33 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বুধবার সকালে বেনাপোলের গাতিপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটিক আব্দুস সামাদ (২০) শার্শা উপজেলার গয়ড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিজিবি কর্মকর্তা আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারীরা গাতিপাড়া সীমান্ত দিয়ে বেনাপোলে আসছে এমন গোপন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযানে নামে।

“গাতিপাড়া পাকা রাস্তা দিয়ে আসার সময় একটি অটোরিকশা থেকে তাকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ছয় লাখ রুপি পাওয়া গেছে; যা বাংলাদেশি সাত লাখ ২০ হাজার টাকার সমান।”

মুদ্রা পাচার আইনে মামলা করার পর রুপিসহ তাকে বন্দর থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।