২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অটোচালককে কুপিয়ে হত্যা, ২ বন্ধু আটক

টাঙ্গাইলে অটোরিকশাচালক বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 06:23 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

সদর থানার ওসি সায়েদুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সবুজবাগ এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ফরিদুল ইসলাম (১৬) জেলা শহরের সবুজবাগ এলাকার জুলহাস ব্যাপারীর ছেলে।

আটক আলামিন ও শুভও একই এলাকার বাসিন্দা।

ওসি সায়েদুর রহমান আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বলেন, “ফরিদুল ও তার কয়েকজন বন্ধু দীর্ঘদিন ধরে একসঙ্গে নেশা করতেন। সোমবার রাতে মাদক কেনার টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বন্ধুরা ফরিদুলকে কুপিয়ে হত্যা করে লাশ ওই এলাকার একটি ধনক্ষেতে ফেলে রাখে।”

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।