২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের মুখ থেকে উদ্ধার নবজাতকের মৃত্যু

গাজীপুরে ডাস্টবিনে কুকুরের মুখ থেকে উদ্ধার এক নবজাতক হাসপাতালে মারা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2018, 05:52 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের পশ্চিম বিলাসপুর এলাকার এক ডাস্টবিন থেকে উদ্ধার শিশুটির বয়স কয়েক ঘণ্টা ছিল বলে জানিয়েছেন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান।

ওই নবজাতককে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় জালাল উদ্দিন মাস্টার স্কুলের আয়া শাহনাজ পারভীন বলেন, বেলা আড়াইটার দিকে স্কুল থেকে বাসায় ফিরছিলেন। এসময় তার বাড়ির পাশে জালাল মার্কেটের সামনে ডাস্টবিনে পড়ে থাকা বাজারের ব্যাগ কুকুরে টানাটানির সময় বাচ্চার কান্না শুনতে পান।

“পরে বাচ্চাটিকে কাপড়ে পেঁচিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসারত অবস্থায় সোয়া ৩টার দিকে বাচ্চাটি মারা যায়।”

শিশুটির কোমরেরর নিচ থেকে কিছু অংশের মাংস কুকুর খেয়ে ফেলেছিল বলে জানান তিনি।

প্রণয় ভূষন দাস বলেন, কয়েকঘণ্টা বয়সী মেয়ে শিশুটি অপরিণত ছিল। 

এ ব্যাপারে জয়দেবপুর থানার এসআই ওয়াসিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।