২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় অস্ত্রসহ এক ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 09:49 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

রোববার গভীর রাতে সদরের জামিল নগর এলাকায় গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।

গ্রেপ্তাররা হলেন শাজাহানপুর উপজেলার চকধুলাহার গ্রামের আবু জাফরের ছেলে মোস্তাফিজার রহমান ওরফে মোস্তাক এবং গাবতলী উপজেলার রামেশ্বপুর উত্তরপাড়া গ্রামের আবু শাহীনের স্ত্রী শামিমা আক্তার ওরফে সুমি।

মোস্তাক শাজাহানপুরের গোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদ পেয়ে জামিল নগরের সোহেল পাঠান নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

ওই সময় সুমি ও মোস্তাককে গ্রেপ্তার করা হয় এবং ওই স্থান থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনিউদ্ধার করা হয় বলে ওসি জানান।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।