২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ভবন ধসে আহত শিশুর মৃত্যু

ফরিদপুর সদরপুর উপজেলায় জেলা পরিষদের পরিত্যক্ত ভবন ধসে আহত এক শিশুর মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 02:02 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

রোববার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে তার চাচাত ভাই স্বপন জানিয়েছেন।

মৃত শাহদ উপজেলার লোহারটেক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার টিফিন বিরতির সময় স্কুলের পাশে একটি পরিত্যক্ত ভবন ধসে শাহেদসহ তিন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে শাহেদ ও উজ্জ্বলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে গুরুতর অবস্থায় শাহেদকে ঢাকায় পাঠানো হয়।

জেলা পরিষদের ওই ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান।

স্বপন বলেন, “রাতে শাহেদকে ঢাকায় নিতে বললে বক্ষব্যাধী হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

“সেখানে আইসিইউ সুবিধা না পাওয়ায় তাকে নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় শাহেদ।”