২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকের গলাকাটা লাশ

গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকায় এক পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 11:38 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

ভোগড়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা জানান, বৃহস্পতিবার দুপুরে করুণা বর্মণ (৩৫) নামে এই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেন তারা।

করুণা তার বোনের সঙ্গে মোগরখাল এলাকায় ডাক্তারবাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় কলম্বিয়া পোশাক করখানায় চাকরি করতেন বলে পুলিশ জানিয়েছে।

তাদের বাড়ি সুনামগঞ্জের তাহেরপুর গ্রামে।

এসআই সোহেল প্রাথমিক তদন্তের বরাতে বলেন, করুণা দুপুরে খাবার খেতে বাসায় ফিরেছিলেন। কিছুক্ষণ পরে তার বোন ওই বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়।

“করুণা বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।”

লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।