২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জাটকা ও জেলি দেওয়া চিংড়ি জব্দ

চাঁদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ও চিংড়ি আটক করেছে কোস্ট গার্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 11:01 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার সিঞ্চন আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি অপারেশন দল গোপন সংবাদ পেয়ে বুধবার রাতে দুইটি অভিযান চালায়। রাত ১২ট তেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আলুবাজার ফেরিঘাট থেকে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়।

“এ সময় যাত্রীবাহী বাস ‘দিদার পরিবহন’ থেকে আনুমানিক ৪০০ কেজি ‘জেলি ঢোকানো’ চিংড়ি আটক করা হয়, যার অনুমানিক মূল্য তিন লাখ ২০ হাজার টাকা।”

আরেকটি টহল দলটি চাঁদপুর মোহনা, বহরিয়া ও লগ্মিমারা চর এলাকায় অভিযান পরিচালনাকালে এম ভি ফারহান-৬ ও এম ভি তাসরিফ-৩ এ তল্লাশি চালিয়ে আনুমানিক ৪২০ কেজি জাটকা আটক করে, যার আনুমানিক মূল্য টাকা এক লাখ ৮৯ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন, জব্দকৃত মালামালের কোনো দাবিদার না পাওয়ায় এবং বিশালাকৃতির লঞ্চের অভ্যন্তরে জড়িত কোনো ব্যক্তিকে শনাক্ত করতে না পারায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

“জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৎস্য কর্মকর্তার কাছে আইনানুগ ব্যবহস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।”