২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের হাওরে পলো বাওয়া উৎসব

মৌলভীবাজারে হাওরে হাইল হাওরে হয়ে গেল পলো বাওয়া উৎসব।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 12:59 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

মঙ্গলবার দিনভর শ্রীমঙ্গল কাকিয়াবাজার সংলগ্ন রাজাপুরের হাইল হাওরে মাছ ধরার এ উৎসবে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।  শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব এ উৎসবের আয়োজন করে।

আয়োজক কমিটির আহ্বায়ক বিকুল চক্রবর্তী জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং হাওরের নদী, বিল খনন ও দখল মুক্ত রাখতে পলো দিয়ে মাছধরা উৎসব।

উৎসবে উপজেলার সিরাজনগরে মোতালেব মিয়া সাড়ে ৩ কেজি ওজনের একটি মাছ ধরে প্রথম, দুইটি বোয়াল মাছসহ আরও কয়েকটি মাছ ধরে দ্বিতীয় কালাপুরে এলাকার ছমির বক্স ও বড় একটি বোয়াল মাছ ধরে তৃতীয় রাজাপুরে জাহাঙ্গীর মিয়া, চর্তুথ দুবাই প্রবাসী মো. সুফি মিয়া ও পঞ্চম হন সিরাজনগরের আব্দুল মজিদ। এই উৎসবে মৌলভীবাজার ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনেন্দু ভৌমিক, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মুজিবুর রহমান রেনু, লোকমান, সাংস্কৃতিককর্মী এস কে দাশ সুমন, দেলোয়ার হোসেন মামুন, এম এ রহিম নোমানী, সাংবাদিক ইমন দেব চৌধুরী ও অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী প্রমুখ।