সাতক্ষীরায় ইছামতি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
সাতক্ষীরার দেবহাটায় ভারতীয় সীমান্তবর্তী নদী ইছামতি থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।
দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানান, সোমবার দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আসমান আলী শেখ (৫০) নোয়াপাড়া গ্রামের মৃত মোহর আলী শেখের ছেলে।
ওসি কাজী কামাল হোসেন আরও জানান, স্থানীয়দের দেওয়া খবরে ইছামতি নদীর বাংলাদেশ পাড় থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে ফিরে আসার সময় রাতের কোনো এক সময় ইছামতিতে ডুবে আসমান আলীর মৃত্যু হয়েছে।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
