২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে খাল থেকে চা দোকানির লাশ উদ্ধার

ফেনী সদর উপজেলায় খাল থেকে এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 04:40 PM

Updated : 08 Apr 2022, 05:42 PM

বুধবার দুপুরে উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী বাজারের খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান।

নিহত মো. শরীফ (৪৫) উপজেলার মোহাম্মদপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। ফেনী শহরের ডায়াবেটিক হাসপাতালের সামনে তার চায়ের দোকান রয়েছে।

শরীফের ভাতিজা মো. হায়দার আলী বলেন, জায়গা জমির সংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে চাচার সঙ্গে তার সৎ ভাইদের বিরোধ চলছিল। মঙ্গলবার বিকাল থেকে তার খোঁজ পাচ্ছিল না।

“বুধবার দুপুরে বালুয়া চৌমুহনী বাজারের পাশে গজারিয়া খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা বাড়িতে জানায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।”

ওসি রাশেদ বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা না অন্য কিছু সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।