২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির মাদক ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় গত এক বছরে আটক সাড়ে পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 01:58 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

জেলা শহরের নিয়াজ মুহম্মদ স্কুল মাঠে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এসব ধ্বংস করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য উবায়দুল মোক্তাদির চৌধুরীর বলেন, “মাদক হচ্ছে যুবসমাজকে ধ্বংসের একটি হাতিয়ার।

“মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে  রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে হুইস্কি, বিয়ার, ইস্কফ, ফেন্সিডিল, গাঁজা, বিড়ি, ইয়াবা প্রভৃতি রয়েছে। এসব মাদকদ্রব্য গত এক বছরে ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়েছে। কর্তমানে এর বাজার দর প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা।

জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিন, বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হাসান, ২৫ বিজিবির অধিনায়ন লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী, ৬০ বর্ডার গার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহমান অনুষ্ঠানে ছিলেন।