২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 06:10 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান।

নিহত ফরিদ মিয়া (২৭) উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের মোত্তালেব মিয়ার ছেলে।

সাদুল্লাপুর থানার ওসি বোরহান বলেন, ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণে অংশ নিতে মোটরসাইকেলে করে সাদুল্লাপুরের জয়েনপুর আদর্শ কলেজে যাচ্ছিলেন ফরিদ। পথে বিপরীতমুখী একটি বাইসাইকেলকে পাশ কাটাতে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনি।

তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।