২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে চা শ্রমিককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক চা শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 03:57 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চুনারুঘাট থানার ওসি এ কে এম আজমিরুজ্জামান জানান।

নিহত খোকন তাঁতী (৩০) উপজেলার সাতছড়ি চা বাগানের মৃত দয়া তাঁতীর ছেলে।

স্থানীয়রা জানায়, খোকনের সঙ্গে একই বাগানের শ্রমিক কাজল তাঁতীর পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জেরে বুধবার বিকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে খোকনকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন কাজল।

ওসি আজমিরুজ্জামান জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত কাজলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।