২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি কেয়ার ওপর হামলা: বাহুবলের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরীর ওপর হামলার ঘটনায় বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও উপজেলা পরিষদ সদস্য আলাউর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 09:36 AM

Updated : 12 Apr 2022, 12:51 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে হবিগঞ্জের পুলিশ ঢাকার পুলিশের সহযোগিতায় ঢাকার কদমতলী থেকে তাদের গ্রেপ্তার করে।

গত ১০ নভেম্বর বাহুবল উপজেলার মিরপুরে কেয়ার একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় তারা মিয়া, তার গাড়িচালক জসিম উদ্দিন ও উপজেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদকে আসামি করে মামলা করা হয়।

গাড়িচালক জসিম উদ্দিনকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুরনো খবর:

সাংসদ কেয়ার ওপর হামলা মামলার এক আসামি কারাগারে
এমপি কেয়ার সভায় হট্টগোলের ঘটনায় মামলা
বাহুবলে হট্টগোলের পর সাংসদ কেয়া চৌধুরী হাসপাতালে