২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ কেয়ার ওপর হামলা মামলার এক আসামি কারাগারে

হবিগঞ্জে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ওপর হামলার অভিযোগে মামলার এক আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 08:37 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

রোববার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি জসিম মিয়া মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামী।

বাদীপক্ষের আইনজীবী ও সাংসদের ভাই ফয়জুর রহমান চৌধুরী সুজন বলেন, দুপুরে জসিম মিয়া আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। তখন বিচারক পরবর্তীতে আদেশ দিবেন বলে জানান।

পরে বিকালে বিচারক আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

গত ১০ নভেম্বর বাহুবল উপজেলার মিরপুর একটি অনুষ্ঠানে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছিল পুলিশ। ঘটনার পর সাংসদ কেয়া চৌধুরী সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এর এক সপ্তাহ পর স্থানীয় ইউপি সদস্য পারভীন আক্তার বাদী হয়ে তারা মিয়া শাহেদসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।