২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ইয়াবাসহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে কৃষকলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছ থেকে দুইশটি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 07:59 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

এরা হলেন-ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার মালিথা ও দুলাল শেখ।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দীন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর নতুনহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ইয়াবার চালানের খবর পেয়ে সন্ধ্যায় সাহাপুর নতুনহাটে অবস্থান নেয় পুলিশ। এ সময় দুইশ টি ইয়াবা ট্যাবলেটসহ ‘মাদক বিক্রেতা’ বক্কার মালিথা ও তার ‘সহযোগী’ দুলালকে গ্রেপ্তার করা হয়।।

“তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য ভূমিমন্ত্রীর লোকজন ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা থানায় তদবির করতে আসেন। তবে বক্কার ও দুলালকে না ছেড়ে মামরা করা হয়েছে।”

এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান সেলিম মালিথা বলেন, “মাদক সংক্রান্ত কোনো ব্যাপারে আমি থানায় তদবির করিনা। মাদক ব্যবসায়ী যেই হোক তার শাস্তি হওয়া দরকার।”