২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নওগাঁর বদলগাছি উপজেলায় ১১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 04:55 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

উপজেলার তিলকপুর-পারসোমবাড়ি ব্রিজ সড়কের শ্রীরামপুর এলাকা থেকে রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নওগাঁ ডিবি পুলিশের ওসি আব্দুর রফিক জানান।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন চরলক্ষ্মীপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে আব্দুল বারেক (২৫) এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আহম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (৪০)। 

এ সময় একটি গাড়ি জব্দ করা হয়েছে।

ওসি রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অবস্থান নেয়। পরে গাঁজা বহনকারী গাড়িটি সেখানে পৌঁছলে তা থামার নির্দেশ দিলে সামনে এগুতে চাইলে শটগানের গুলি ছুড়ে থামানো হয়।

“গাড়ি তল্লাশি চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।”

এ ব্যাপারে বদলগাছি থানায় একটি মামলা হয়েছে।