২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে অটোচাপায় শিশু নিহত

শরীয়তপুরে স্কলে যাওয়ার পথে অটোরিকশার চাপায় ছয় বছর বয়সী এক শিশুর প্রাণ গেছে।  

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 04:17 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

ডামুড্যা থানার ওসি মো. মাহমুদুর রহমান চৌধুরী জানান, সোমবার সকাল ১০টার দিকে ডামড্যা উপজেলার তিলই গ্রামের শরীয়তপুর-ডামুড্যা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন (৬) তিলই গ্রামের তাজুল ইসলাম ছৈয়ালের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাতে ওসি মাহমুদুর বলেন, “সকালে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাচ্ছিল তুহিন। পথে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে।  এ সময় অটোটি তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে।” 

স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।   

ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. ইমরান হোসেন বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।”