২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 01:00 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

ভাঙ্গা থানার এসআই পিযুষ চন্দ্র জানান, শনিবার সকালে বিশ্বরোড মোড়ের গাজীর বটতলার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বয়স আনুমানিক ২২ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

এসআই পিযুষ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

“ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এনে রাস্তার পাশে কচুরিপানার মধ্যে ফেলে যায়। প্রায় গলে যাওয়ায় শনাক্ত করা যায়নি। একাধিক আঘাত ও ক্ষত থাকলেও পচন ধরায় কিভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যায়নি।”