২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 04:37 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. মনসুর আলী জানান, উপজেলার পূর্ববন্দ ডাকপাড়া এলাকা থেকে শনিবার বেলা ১১টার দিকে লাশটি পাওয়া যায়।

ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এসআই মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়রা ওই যুবকের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।