২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা রিয়াদ বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 12:34 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

সেখানে বলা হয়- ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হল।

ধর্ষণের ১১ দিন পর গত মঙ্গলবার রিয়াদ ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন মেয়েটির মামা।

Image
রিয়াদ হোসেন

রিয়াদ হোসেন

মামলার অভিযোগে বলা হয়, গত ৭/৮ মাস আগে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন স্কুল কমিটি গঠনের জন্য বেলকুচি উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে গেলে ওই স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে তার পরিচয় হয়। পরে মেয়েটিকে স্কুল কমিটিতে সিনিয়র সহ-সভাপতির পদ দেন রিয়াদ।

এ পর্যায়ে তাদের মধ্যে ‘প্রেমের সম্পর্ক’ পড়ে উঠলে গত ১৩ অক্টোবর রিয়াদ চরচালা এলাকায় তার মেসে ডেকে নিয়ে মেয়েটিকে ‘ধর্ষণ’ করেন।

পুরনো খবর:

ধর্ষণ মামলায় আসামি ছাত্রলীগ নেতা