২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সন্দেহভাজন ৫ জঙ্গি গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় জিহাদি বইসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ ‘সদস্যকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 08:36 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

শুক্রবার র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম এ কথা জানান।

এরা হলেন আনিছুর রহমান (৩২) শহীদুল ইসলাম (৩১), নজরুল ইসলাম মোল্লা (৪২), বাবর মুন্সি (৪৫) ও শাহীন (২৭)।

তারা সবাই জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে দাবি এ কর্মকর্তার।

র‌্যাব-৫ এর অধিনায়ক বলেন, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়া ও বিল কাজীরপাড়ায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

“অভিযানের শুরুতে ভড়ুয়াপাড়া গ্রাম থেকে আনিছুর রহমান ও শহীদুল ইসলামকে ১০টি জিহাদিসহ এবং পরে ১৪টি জিহাদিসহ অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

বিকালে তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।