২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল চিকিৎসায়’ রোগী মৃত্যু: চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 07:04 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. নবীর হোসেন, শনিবার দুপুরে ওই রোগীর স্ত্রী রাবেয়া বেগম মামলাটি দায়ের করেন।

“এতে চিকিৎসক আসলাম হাজারী, চিকিৎসক সারোয়ার ও ক্লিনিকের পরিচালক সেলিম মিয়া এবং হুমায়ূন মিয়াকে আসামি করা হয়েছে।”

শুক্রবার শহরের কুমারশীল মোড়ের গ্রামীণ হাসপাতাল জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আসলাম হাজারীর ‘ভুল চিকিৎসায়’ সৌদি আরব প্রবাসী মতিউরের মৃত্যু হয়।

এ নিয়ে রোগীর স্বজনদের হাসপাতাল ভাংচুরের পর চিকিৎসক ও কর্মচারীরা পালিয়ে যান।

পুরনো খবর:

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ