২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আইনজীবীদের কর্মবিরতি

সিলেটের আইনজীবী টি এম মুহীউদ্দীন মাহীর ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 02:32 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

সমিতির সভাপতি মোহাম্মদ লালা জানান, সোমবার সকাল থেকে সিলেটের সব আদালতের আইনজীবীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।

গত ২৬ জুন ঈদের দিন সুনামগঞ্জের ছাতকে গ্রামের বাড়িতে হামলার শিকার মুহীউদ্দীন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় ছাতক থানায় একটা ও সিলেটের আদালতে দুইটা মামলা হয়েছে জানিয়ে লালা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে।

কর্মবিরতি তাছাড়াও সোমবার বেলা সাড়ে ১১টায় আইনজীবীরা মিছিল বের করেন। মিছিলটি জেলা আদালত থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। পরে আবার আদালত প্রাঙ্গণে ফিরে শেষ হয়।

এ সময় হামলাকারীদের বিচার দাবিতে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. জামিলুল হক জামিল, আইনজীবী এ কে এম শমিউল আলম, রুহুল আনাম চৌধুরী মিন্টু, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, শাহ আশরাফুল ইসলাম আশরাফ, এ এস এম আব্দুল গফুর, নওশাদ আহমদ চৌধুরী, আব্দুল ওদুদ, মো. ওবায়দুর রহমান, মোর্তাজা আহমদ, মো. আব্দুল কুদ্দুছ, সালমা সুলতানা।