সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: ‘হোতাসহ’ আটক ৪
সাভারের সিটি ইউনিভার্সিটিতে বহিরাগতদের গুলিতে এক ছাত্র নিহতের ঘটনায় ‘হোতাসহ’ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম এ কথা জানান।
‘প্রেমের সর্ম্পকের জেরে’ সাভারের বিরুলিয়ায় খাগান এলাকায় সোমবার বহিরাগত ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিফাত নামে এক ছাত্র নিহত হয়। আহত হয় আরও ১০ জন।
রাতে বিশ্ববিদ্যালয়টির বিরুলিয়া ক্যাম্পাস শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
তবে আটক অন্যদের পরিচয় জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক ফারুক হাসান থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন এএসপি নাজমূল হাসান ফিরোজ।
“এতে আটক বাপ্পীসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।”
ঘটনাস্থলসহ খাগান এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
