২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাথর তুলতে গিয়ে আবার মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শাহ আরপিন টিলায় পাথর তুলতে গিয়ে মাটি ধসে আবার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 12:06 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ট্রাকে পাথর লোড করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী (২২) উপজেলার নারায়ণপুর গ্রামের রজব আলীর ছেলে।

ওসি আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আরপিন টিলা এলাকায় স্থানীয় আব্দুল হান্নানের জমি থেকে পাথর তুলে ট্রাকে লোড করা হচ্ছিল। এ সময় উঁচু ঢিবি ধসে পড়লে শ্রমিক ইয়াকুব আলী চাপা পড়েন।

“স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার সময় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।”

এই নিয়ে শাহ আরপিন টিলায় গত দেড় মাসে সাতজনের প্রাণহানির ঘটনা ঘটল। 

গত ২৩ জানুয়ারি আঞ্জু মিয়ার টিলা ধসে পাঁচজনের প্রাণহানি হয়। তারপর ১১ ফেব্রুয়ারি মারা যান আরও একজন।