২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তা কারামুক্ত

দুর্নীতির মামলায় গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তায়েহীদ জামাল শিপু ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2017, 05:00 PM

Updated : 25 Jul 2022, 08:54 PM

শুক্রবার বেলা সোয়া ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তারা। বৃহস্পতিবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত তাদের এক সপ্তাহের অন্তর্বতী জামিন দেয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামিনের কাগজ-পত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করে সকালে তাদের ছেড়ে দেওয়া হয়।

২০১২ সালে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে আটক করে দুদক। পরদিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এ মামলায় আসামি মোট ১৩ জন। ওইদিন তায়েহীদ ও সিদ্দিকুরের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোফাজ্জল হোসেনও গ্রেপ্তার হন। তার জামিন আবেদন নাকচ হওয়ায় তিনি ছাড়া পাননি।  

বৃহস্পতিবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে গ্রেপ্তার তিন আসামির জামিনের জন্য আবেদন করা হয়।

বিচারক এ কে এম এনামুল হক আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তায়েহীদ জামাল ও সিদ্দিকুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

মোফাজ্জল হোসেনের জামিন নাকচ হওয়ায় তিনি কাশিমপুর কারাগারেই রয়েছেন।

পুরনো খবর:

দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ কর্মকর্তার জামিন
‘অর্থ আত্মসাত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তার জামিন নাকচ
টাকা আত্মসাৎ: কারাগারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা