২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা আত্মসাৎ: কারাগারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা

কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 07:19 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

তিনজনের পক্ষে সোমবার জামিন চাওয়া হলে মঙ্গলবার শুনানির দিন রেখে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী।

আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা সাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম তাওহিদুজ্জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জেল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রণব জানান, ২০১২ সালে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

ওই মামলায় অভিযোগ করা হয়েছ, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া ১৬৯ জন কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।

আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠালে সহকারী পরিচালক ফজলুল বারী এর দায়িত্ব পান। তদন্তের অংশ হিসেবে সোমবার ভোরে ওই তিনজনকে গ্রেপ্তার  করে বিকালে কারাগারে পাঠানো হয়।

পুরনো খবর:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার