২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদীতে পর্যটকবাহী জাহাজের ধাক্কায় জেলে নিহত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে পর্যটকবাহী জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা উল্টে গিয়ে এক জেলে নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 08:19 PM

Updated : 19 Aug 2022, 03:46 PM

বুধবার বিকাল ৫টার দিকে শাহপরীরদ্বীপ সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুপ্তা দাশ।

নিহত আব্দুর শুক্কুর (৪৫) উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার জালিয়াপাড়ার বাসিন্দা।

শুক্কুরকে হাসপাতালে নিয়ে আসা লোকদের বরাত দিয়েসুপ্তা দাশ বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জাহাজ শাহপরীরদ্বীপ সংলগ্ন এলাকার মাছ ধরারনৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে ওই জেলে আহত হয়।

“বিকাল পৌনে ৬ টার দিকে ওই জেলেকে হাসপাতালে নিয়ে আসে। এর আগেই তার মৃত্যু হয়েছে।”

এসময় তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে পেটে অতিরিক্ত পানি প্রবেশ করায় তার মৃত্যু হয়েছে।

লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান এ চিকিৎসক।