২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে শিশু ধর্ষণে যুবকের যাবজ্জীবন

শেরপুরের নকলায় শিশু ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 04:36 PM

Updated : 19 Aug 2022, 03:36 PM

রোববার দুপুরে শেরপুরশিশু আদালতেরবিচারক মো. মোসলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফরহাদ হোসেন ওরফে সোনালী (২৭)উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামের ইয়াদ আলীর ছেলে।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ২০১৩ সালের ৮ ডিসেম্বর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেফরহাদ হোসেন ওরফে সোনালী।

“এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোনালীকে একমাত্র আসামি করে মামলাকরেন। পরে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার এসআই আল আমিন তালুকদার।”

পরে মামলাটির বিচার প্রক্রিয়ানারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুরু হলে ভিকটিম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ২০১৬ সালের ১৮ অগাস্ট মামলাটি শিশু আদালতে বদলি হয় বলে জানান তিনি।