২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মহিলা কলেজে হামলা চালিয়ে ভাংচুর

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি মহিলা কলেজে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2017, 07:27 PM

Updated : 11 Oct 2022, 01:21 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে এ হামলা হয় বলে জানান তারাকান্দা থানার ওসি মাজহারুল হক ।

তবে এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ ধারণা অভ্যন্তরীণ কোন্দলেই কলেজে ভাংচুর চালানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ৮/৯ জন যুবক লাঠি-সোটা নিয়ে কলেজে হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষ, একটি ক্লাসরুম এবং একটি মোটরসাইকেল ভাংচুর করে দৌড়ে পালিয়ে যায়।

কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী বলেন, নিয়োগ সংক্রান্ত কারণে কলেজে হামলা চালিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা।

শিক্ষক ও কর্মচারীসহ ঢাকায় অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে মোবাইল ফোনে জানানো হয়েছে।

ওসি মাজহারুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলেই কলেজে ভাংচুর চালানো হয়ে থাকতে পারে।

হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।