২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তরুণীর ৮ টুকরা লাশ

সিলেটের ওসমানীনগরে এক তরুণীর আট টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 05:19 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

বুধবার বেলা ৩টা দিকে উপজেলার কাগজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি সেতুর নিচ থেকে দুটি কাগজের কার্টনে ভরা ওই লাশ উদ্ধার করা হয় বলে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান।

আনুমানিক ২৬ বছর বয়সী মেয়েটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

ওসি বলেন, দুপুরে স্থানীয়রা দুটি পরিত্যক্ত কাগজের কার্টনের একটিতে মানুষের খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কার্টন খুলে ওই তরুণীর আট টুকরা লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

“ওসমানীনগরের বাইরে কোনো এলাকায় ওই তরুণীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে দুর্বৃত্তরা সেতুর নিচে ফেলে গেছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।