২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাই পৌর যুবদল নেতা গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে অর্থ আত্মসাত মামলার সাজাপ্রাপ্ত আসামি স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 04:13 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

ধামরাই থানার এসআই মাসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার ছয়বাড়িয়ার বাড়িতে অভিযান চালিয়ে ধামরাই পৌর যুবদলের সাধারণ সম্পাদক মারুফ শিকদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়।  

“প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলায় মারুফের এক বছরের সাজা ও ১০ লাখ টাকা জরিমানা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।”

মারুফের ফিরে আসার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায় বলে জানান এসআই।

এছাড়া মারুফের বিরুদ্ধে হরতাল অবরোধে গাড়ি পোড়ানো, ভাংচুর, জমিদখল, মারধরসহ আরও অর্ধডজন মামলা রয়েছে বলে জানান তিনি।