গাইবান্ধার ৪ ইউনিয়নে স্বতন্ত্ররা জয়ী
গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামানিক সোমবার রাতে এ তথ্য জানান।
গোবিন্দগঞ্জে দুই ইউপিতে নির্বাচিতরা হলেন শালমারা ইউনিয়ন পরিষদে আমির হোসেন তালুকদার শামীম ও কামারদহ ইউনিয়ন পরিষদে তৌফিকুল ইসলাম তৌফিক।
পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন পরিষদে তৌফিকুল আমিন মন্ডল জয়লাভ করেছেন।
সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নে নাফিউল ইসলাম জিমি জয় পেয়েছেন।
