২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৩ ‘জেএমবি’ গ্রেপ্তার

সিরাজগঞ্জে তিন সহোদর ‘জেএমবি’ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 01:20 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

এরা হলেন, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামের মো. সানাউল্লাহ (৪৮), লিয়াকত উল্লাহ (৩৮) এবং মো. বরকতুল্লাহ (৩০)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. ওহেদুজ্জামান বলেন, সোমবার গভীর রাতে হাটিকুমরুল এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি বলছেন, আটকদের বিরুদ্ধে বোমা হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।

আদালত পুলিশের পরির্দশক মো. শহিদুল্লাহ জানান, তিন ‘জেএমবি’ সদস্যকে সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলামের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।