Published : 04 Sep 2016, 08:42 PM
শনিবার সন্ধ্যার পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মুসলিম উদ্দিন সোহেলকে (২২) গ্রেপ্তার করা হয়। সোহেল গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে।
রোববার মুসলিম উদ্দিন সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি অশোক কুমার সিংহ।

নিখিল চন্দ্র জোয়ার্দার
ওসি অশোক কুমার সিংহ জানান, সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে এলেঙ্গা থেকে গোয়েন্দা পুলিশ সোহেলকে গ্রেপ্তার করেছে।
“রোববার বিকালে তাকে আদালতে হাজির করলে তিনি স্বীকারোত্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।”
কোর্ট ইন্সপেক্টর মো. আনোয়রুল ইসলাম বলেন, জবানবন্দিতে সোহেল নিজেকে জেএমবি সদস্য দাবি করে এই হত্যাকাণ্ডে আরও দুই জনের অংশগ্রহণের কথা স্বীকার করেছেন।
স্বীকারোক্তিতে বলা দুজন হলেন-পঞ্চগড়ের বাইক হাসান ও সিরাজগঞ্জ জেলার হৃদয় হাসান।
এদের মধ্যে বাইক হাসান পঞ্চগড়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন; হৃদয় পলাতক।