২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা।

নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইসমাইল হোসেন রাজিব।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 12:00 AM

Updated : 11 Sep 2026, 03:43 PM

নরসিংদীর রায়পুরায় ৫০টি ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইসমাইল হোসেন রাজিবকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান।

তিনি বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন রাজিবকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৫০টি ইয়াবা পাওয়া যায়। তিনি থানা হেফাজতে রয়েছেন। 

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।