কেরানীগঞ্জে সড়কে নারীর লাশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা।
শনিবার সকালে উপজেলার নবনির্মিত কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় ওই নারীর লাশ পাওয়া যায় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. মোজাম্মেল জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি ডটকমকে বলেন, সকালে ওই নারীর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
