গাজীপুরে প্রতিমা ভাংচুর
গাজীপুরের কালীগঞ্জের কাপাইস দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা।
উপজেলার কাপাইস গ্রামের ওই মন্দিরে শনিবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান ।
কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রনয় কুমার দাস বলেন, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রতিমা নির্মাণ করেছিল কারিগররা। রোববার সকালে কয়েকটি প্রতিমা ভাঙা দেখতে পেয়ে কারিগররা মন্দির কমিটিকে অবহিত করেন।
“শনিবার রাতের যে কোনো সময় নবনির্মিত গনেশ, কার্তিক, অশুর ও সিংহ প্রতিমা কে বা কারা ভাংচুর করেছে।”
দুপুরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি নয়ন চন্দ্র দাস কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানান তিনি।
“ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে,” বলেন ওসি আলম চাঁদ।
