২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মামুন হত্যা: ব্যবসায়ীদের বিক্ষোভ

সিলেটে ব্যবসায়ী করিম বক্স মামুনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দুই ঘণ্টা মার্কেট ও দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 12:31 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

পুরনো খবর:

সিলেটে ছুরিকাঘাতে আহত দোকানির মৃত্যু
সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু: ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে সোমবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টার এ কর্মসূচির ডাক দেয়।  

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, মহানগরীর সব মার্কেট-দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন।

দ্রুত খুনিদের গ্রেপ্তার না করলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেওয়াও হুমকি দেন তিনি।

গত মঙ্গলবার বিকালে নগরীর জল্লারপাড় এলাকায় কয়েকজন যুবকের ছুরিকাঘাতে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুন গুরুতর আহত হন।

বুধবার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ঘটনার জন্য জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি এম সুলেমান হোসেন চৌধুরী ও তার সহযোগীদের দায়ী করা হচ্ছে।  

কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, এ ঘটনায় রোববার রাতে তারেক আহমদ নামের এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার মামুন হত্যায় জড়িত থাকার ঘটনায় এম সুলেমান হোসেন চৌধুরীকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।