২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৯ ফিলিং স্টেশনকে জরিমানা

মুন্সীগঞ্জের ৯টি ফিলিং স্টেশনকে মাপে কারচুপি ও প্রয়োজনীয় কাজপত্র না থাকায় ২ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 11:55 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার বিভিন্ন ফিলিং স্টেশনের অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ মো. আল মামুন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিলিং স্টেশনগুলো ডিজেল, পেট্রোল ও অকটেন ক্রেতাদের ঠকাচ্ছিল। প্রতি লিটারে ৫০ থেকে ১০০ মিলিলিটার কম দিচ্ছিল। এছাড়া কিছু স্টেশনের প্রয়োজনীয় কাজপত্র না থাকায়ও জরিমানা করা হয়েছে।

“এসএস ফিলিং স্টেশন, তালুকদার, মোহাম্মদিয়া, নিমতলা, হালদার, শিকদার, মেঘনা, ইসলাম, হাসাড়া ফিলিং স্টেশনকে ২ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”