২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ইমাম হত্যায় নারী আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদের ইমাম হত্যার ঘটনায় আটক এক নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 10:39 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

সোমবার রাতে কুলিয়ারচর থানার ওসি চৌধুরী মিজানুর রহমান এ কথা জানান।

আটক ময়না বেগম (২৬) উপজেলার উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া গ্রামে বাসিন্দা ওমান প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী।

ওসি মিজানুর বলেন, “কুলিয়ারচরে মসজিদের ইমাম হত্যায় জড়িত সন্দেহে ময়না বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীকে সোমবার রাতে আটক করা হয়। মঙ্গলবার বিকালে ওই নারী বিচারক মুহম্মদ আব্দুল নূরের আদালতে ইমাম হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

বিকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ইমামের ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানান তিনি।

সোমবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কোণাপাড়া জামে মসজিদের ইমাম মিজানুর রহমানের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

পুরনো খবর:

কিশোরগঞ্জে ইমামের বস্তাবন্দি লাশ উদ্ধার