গাজীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে আজমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান।
এরা হল জাঙ্গালীয়ার ইউনিয়নের আজমপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে তামিম (৩) ও শামীম মিয়ার মেয়ে জান্নাত (৪)।
এলাকাবাসীর বরাত দিয়ে এসআই আজিজুর বলেন, তামিম ও জান্নাত বাড়ির পাশের পুকুর পাড়ে খেলনা রিকশা নিয়ে খেলছিল। কোনো এক সময় তারা পানিতে পড়ে যায়।
“বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খেলনা পড়ে থাকতে দেখে পানিতে খোঁজে। পরে পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
